গ্রামে থেকে ব্যবসার ১০টি আইডিয়া ঘরে বসেই শুরু করুনঃসম্পূর্ণ গাইডলাইন



আপনি কি গ্রামে থেকে ঘরে বসে ব্যবসা করে টাকা ইনকাম করতে চাচ্ছেন? তাহলে আজ থেকে আপনার চিন্তাশক্তি এবং মেধা ও সময়কে কাজে লাগান। গ্রামে বসে অল্প পুজিতেই নিজের মেধা কে কাজে লাগিয়ে ভালো কিছু করার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়।
গ্রামে থেকে ব্যবসার ১০টি আইডিয়া ঘরে বসেই শুরু করুনঃসম্পূর্ণ গাইডলাইন
আপনি যদি আপনার আইডিয়া এবং দক্ষতাকে কাজে লাগিয়ে অল্প পুঁজিতেই গ্রামে বসে ইনকাম করার চিন্তা করে থাকেন।তাহলে আমার এই আর্টিকেলটি অনুসরণ করতে পারেন, কারণ আমি আমার এই আর্টিকেলে এমন ১০টি সহজ ও বাস্তবসম্মত আইডিয়ার কথা শেয়ার করেছি যা আপনি গ্রামে ঘরে বসেই করে আয় করতে পারবেন।অতএব সমস্ত আইডিয়া পেতে আমার পুরো আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

পেইজ কনটেন্ট সূচিপত্রঃ গ্রামে থেকে ব্যবসার ১০টি আইডিয়া ঘরে বসেই শুরু করুনঃসম্পূর্ণ গাইডলাইন।

গ্রামে থেকে ব্যবসা শুরু করার সুবিধা ও প্রয়োজনীয় প্রস্তুতি

গ্রামে বসে ব্যবসা করার সুবিধা

শহরের তুলনায় গ্রামে থেকে ব্যবসা করার সুবিধা অনেক।কারণ শহরের যে কোন খরচের তুলনায় গ্রামে খরচ অনেক কম।ফলে যে কোন ব্যবসা অল্প পুজিতে শুরু করার চিন্তা করা যায়। আপনি যদি ,গ্রামে থেকে ব্যবসা করতে চান আপনার মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে যে কোন পন্যের ব্যবসা শুরু করতে পারবেন। কারন পণ্য বিক্রির জন্য কাস্টমার পাওয়া খুবই সহজ হবে গ্রাম থেকে। ঘরের সব কাজ সামলে আপনি গ্রামে বসে ব্যবসা চালিয়ে যেতে পারবেন।

বর্তমানে গ্রামের পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থা আগে তুলনায় অনেক ভালো আজকাল প্রতিটা গ্রামে ইন্টারনেট সুবিধা ঘরে ঘরে পৌঁছে গেছে।ফলে গ্রামে বসে কোন পণ্যের ব্যবসা করলে ওই পণ্য শহরমুখী এবং অনলাইন বিক্রি করা আজকাল খুব সহজ হয়ে উঠেছে।গ্রামে থেকে নিজের পরিবারের সাথে পর্যাপ্ত সময় দিয়েও আপনি আপনার মেধা শক্তিকে কাজে লাগিয়ে খুব সহজেই কোন ব্যবসা শুরু করে লাভবান হতে পারবেন।

ব্যবসা শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি

গ্রামের বসে ব্যবসা শুরু করার প্রয়োজনীয় প্রস্তুতি বলতে আপনি যদি গ্রামে থেকে ব্যবসা করে সফল হতে চান তাহলে আপনাকে প্রথমে নিজের চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কি ব্যবসা করবেন বা কোন ধরনের ব্যবসা করবেন ওই বিষয়ে মনস্থির করতে হবে।আপনাকে বাজার পর্যালোচনা করতে হবে,যে কোন পণ্যর চাহিদা বেশি, কোন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করলে আপনি খুব সহজে লাভবান হতে পারবেন। বর্তমান যুগ হলো অনলাইন যুগ তাই গ্রামে বসে ব্যবসা করার জন্য আপনাকে বাসায় অবশ্যই ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রাখতে হবে এবং এর পাশাপাশি একটা স্মার্টফোন থাকতে হবে।
কোন ধরনের ব্যবসায় আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আগে ওই ব্যবসা সম্পর্কে আপনার আইডিয়া ও ধারণা আছে কিনা,আপনি করতে পারবেন কিনা ওই বিষয় ঠিক করুন। ব্যবসার ক্ষেত্রেই মনে রাখতে হবে ব্যবসা করলে লাভ বা লস দুটি হতে পারে অতএব সবচেয়ে বড় কথা হলো আপনাকে ধৈর্য সহকারে ব্যবসা চালিয়ে যেতে হবে এবং প্রতিটা কাস্টমারের সাথে নিজের অমায়িক ব্যবহার এর মাধ্যমে আপনি ব্যবসায়ে সফল হতে পারবেন।

গ্রামে থেকে করা যায় এমন ১০টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানুন

১ গ্রামে বসে ফ্রিল্যান্সিং ব্যবসা করে আয়

আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থেকে থাকে তাহলে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে গ্রামে বসে ফ্রিল্যান্সিং করা আপনার জন্য হতে পারে অত্যন্ত লাভজনক ও সুন্দর কেরিয়ার গড়ার সুযোগ। বর্তমানে গ্রামে বসে শহরের মত সকল সুযোগ-সুবিধা পাওয়া যায় যেমন আজকাল গ্রামেও ইন্টারনেট ঘরে ঘরে পৌঁছে গেছে এই ইন্টারনেট সুবিধা কাজে লাগিয়ে আপনি চাইলে নিজের ক্যারিয়ার ঘরে বসেই করতে পারবেন।

ফ্রিল্যান্সিং জগতে বিভিন্ন কাজ যেমন ডিজিটাল মার্কেটিং করা,ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখা, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং,কনটেন্ট রাইটিং,ওয়েব সাইট ডিজাইন। এই সবগুলো কাজের মধ্যে সব বিষয়ে দক্ষতা থাকতে হবে এমন কোন ব্যাপার না আপনি চাইলে যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করে গ্রামে থেকে ঘরে বসে অনলাইন সেবা দিয়ে লাখ লাখ টাকা আয় করতে পারেন।

গ্রামে থেকে ফ্রিল্যান্সিং কাজ শুরু করার জন্য আপনার শুধু একটি কম্পিউটার বা ল্যাপটপ এবং ভালো ইন্টারনেট কানেকশন এবং যেকোনো একটি বিষয়ে দক্ষতাই হলেই হবে।

২ অনলাইন টিউশনি বা কোচিং সেবা প্রদান করে
বর্তমান ডিজিটাল যুগে বেশিরভাগ ছাত্রছাত্রী পড়াশোনার জন্য অনলাইন মুখী হয়ে পড়ছে।তাই অনলাইন টিউশনি করে আপনার ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক।আপনি যদি কোন বিষয়ে পড়ানোর জন্য সবচেয়ে বেশি দক্ষ হয়ে থাকেন তাহলে উক্ত বিষয়ে অনলাইনে শিক্ষাদানের মাধ্যমে থাকে ছাত্র-ছাত্রীদের কে আগ্রহী করতে পারলে আপনি গ্রামে থেকে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। অনলাইনে টিউশনি বা কোচিং করানোর জন্য আপনাকে প্রথমে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে।উক্ত চ্যানেলে আপনি যে বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ ওই বিষয়ে ক্লাস রেকর্ড করে বা লাইভ ক্লাস করে ছাড়তে হবে।আর তা দেখে যদি ছাত্রছাত্রীরা উপকৃত হয় তাহলে ওই ভিডিও থেকে লাখ লাখ ভিউ আসবে আর ইনকাম শুরু হবে। টিউশনি বা কোচিং সেবার আপনার পুজি হিসেবে শুধু আপনার নিজের দক্ষতা এবং ভালো একটি স্মার্টফোন লাগবে তাহলে এই ব্যবসা চালিয়ে যেতে পারবেন।
গ্রামে থেকে ব্যবসার ১০টি আইডিয়া ঘরে বসেই শুরু করুনঃসম্পূর্ণ গাইডলাইন
৩ হাতের তৈরি পন্যর ব্যবসা করে।                          
গ্ৰামে থেকে ঘরে বসে হাতের তৈরি পন্যর ব্যবসা হতে পারে আপনার জন্য লাভজনক।আপনি যদি হাতের কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে হাতের কাজ করে বিক্রি করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। হাতের কাজ মূলত যেমন মম দিয়ে বিভিন্ন সপেজ তৈরি করা,নকশি কাঁথা সেলাই করে বিক্রি করা, রং দিয়ে বিভিন্ন ডিজাইন করে বিক্রি করে, পুতি দিয়ে বিভিন্ন কানের দুল বা মালা বানিয়ে অনলাইন প্লাটফর্মে বিক্রি করা ,আবার কাগজের ফুল দিয়ে বিভিন্ন ধরনের গহনা বানিয়ে অনলাইন প্লাটফর্মে বিক্রি করে টাকা আয় করা যায়। আপনি যদি কোন একটি হাতের কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আজ থেকেই নিজের দক্ষতা থেকে কাজে লাগিয়ে গ্রামে থেকে ঘরে বসেই ইনকাম শুরু করতে পারবেন।   
 
৪ ই কমার্স বা ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করা
ডিজিটাল এই যুগে আপনি ফেসবুক পেজ খুলে খুব সহজেই গ্রামে বসে যে কোন পণ্যর ব্যবসা করতে পারবেন। গ্রামে তৈরি বিভিন্ন পণ্য ফেসবুক পেজের মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব। আপনি যদি কোন নির্দিষ্ট পণ্য নিয়ে গ্রামে থেকেই ব্যবসা করতে চান তাহলে ব্যবসা কে বড় করার জন্য আপনাকে একটা ফেসবুক পেজ খুলতে হবে এবং আপনার তৈরি পণ্য পেজে প্রতিদিন আপলোড করতে হবে যা সাধারন মানুষ দেখবেন দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত মানুষ দেখবে এবং এইভাবেই আপনার পণ্যর পরিচিতি সারাদেশে ছড়িয়ে যাবে ফলে আপনার পেজ থেকে অনেক অর্ডার আসবে এবং তার ডেলিভারির মাধ্যমে আপনি প্রতিদিন অনেক বিক্রি করতে পারবেন এবং অনেক টাকাও আয় করতে সক্ষম হবেন।

৫ বাড়িতে হাঁস মুরগি খামার করে ব্যবসা
বাড়িতে হাঁস মুরগির ও ও অন্যান্য গবাদি পশু খামার করে খুব সহজেই সফলতা পাওয়া যায় এর জন্য বাড়ির এক কোণে উঠানে বা আঙিনায় নাই ছোট একটু জাগায় অল্প হাঁস বা মুরগি নিয়ে একটি খামার তৈরি করুন এবং নিয়মিত হাঁস মুরগির পরিচর্যা করুন। হাস বা মুরগি যে ডিম দিবে ওই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে বড় করে লাভ করতে পারবেন।ডিম বিক্রি করে লাভবান হতে পারবেন। আপনি চাইলে ডিম বিক্রি করেও মাসে মাসে লাখ লাখ টাকা আয় করতে পারবেন।যারা গ্রামে থাকেন তারা বসে না থেকে বাড়ির আঙিনায় চার থেকে পাঁচটা হাঁস মুরগি নিয়েও খামার করে ব্যবসা করতে পারেন।

৬ অনলাইনে সেলাই প্রশিক্ষণ প্রদান করে বা গ্রামীণ বাজারে টেইলারিং দোকান পরিচালনা করে
আপনি যদি সেলাই কাজে অনেক বেশি দক্ষ হয়ে থাকেন তাহলে অনলাইনে সেলাইয়ের প্রশিক্ষণ নামক পেজ খুলে ব্যবসা করতে পারেন। কারণ আজকাল অনেকেই সেলাইয়ের বিভিন্ন খুঁটিনাটি সম্পর্কে জানার জন্য অনলাইনে সার্চ করে। দক্ষতার সাথে যদি আপনি সেলাই প্রশিক্ষণ অনলাইনে দিতে পারেন এবং মানুষ যদি তা পছন্দ করে এবং উপকৃত হয় তাহলে খুব সহজেই অনলাইন প্লাটফর্ম থেকে সেলাই প্রশিক্ষণের মাধ্যমে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ।তবে সেলাই প্রশিক্ষনে একটা বিষয় মাথায় রাখতে হবে কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনি পোশাক তৈরি করতে পারবেন কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।আর আপনি যদি দক্ষ হন তাহলেই এই সেলাই প্রশিক্ষণ দিয়ে নিজেকে সফল করে তুলতে পারবেন।

৭ হোমমেড আচার বা পিঠা বানিয়ে বিক্রি করে ব্যবসা 
আপনি চাইলে বিভিন্ন ধরনের আচার বানিয়ে যেমন জলপাইয়ের আচার ,আমের আচার, আমরার আচার এবং বিভিন্ন ধরনের নানা জাতের আচার বানিয়ে তা বোতলজাত করে অনলাইনে ঘরে বসে বিক্রি করতে পারেন ।এমনকি  গ্রামের বাজারে বিক্রি করেও টাকা ইনকাম করতে পারেন।আজকাল অনলাইন জগতে বিশেষ করে শীতের সময় পিঠার জনপ্রিয় ব্যবসা চলে আপনি যদি পিঠা বানাতে খুবই দক্ষ হয়ে থাকেন তাহলে শীতের সময়ে সব ধরনের পিঠার ব্যবসা করতে পারেন।আর গরমকালে বিশেষ করে যে পিঠাগুলো ভালো থাকে দীর্ঘক্ষণ ওই ধরনের  পিঠার ব্যবসা করতে পারবেন। বাড়িতে বসে পিঠার ব্যবসা জন্য আপনাকে বড় ধরনের কোন পুঁজি বহন করতে হবে না অল্প পুঁজিতে আপনি এই কাজটি সুন্দরভাবে করতে পারবেন তাই যদি আপনার মধ্যে এই গুনটি থেকে থাকে তাহলে তা কাজে লাগাতে নেমে পড়ুন এবং ঘরে বসেই ব্যবসা করুন।

৮ বিভিন্ন ধরনের মসলার ব্যবসা
বিভিন্ন ধরনের মসলার ব্যবসা যেমন হলুদের গোড়া,মরিচের গুঁড়া,আদা গুড়া জিরা ধনিয়া এসব বিভিন্ন মসলা আপনি বাড়িতে করে প্যাকেটজাত করে গ্রাম্য বাজারে দোকানে বিক্রি করতে পারেন।এমনকি অনলাইনে বা ফেসবুক পেজের মাধ্যমেও তা বিক্রি করে ব্যবসা করতে পারেন এই ব্যবসা করার জন্য আপনার বড় ধরনের কোন পুঁজি লাগবে না শুধু আপনার পরিশ্রম আর অল্প পুজিতেই খুব সহজেই গ্রামে থেকে বাড়িতে বসে এই ব্যবসাটি চালিয়ে যেতে পারবেন এবং খুব তাড়াতাড়ি লাভবানও হতে পারবেন।

৯ গাছপালা চারা উৎপাদন ও নার্সারীর ব্যবসা
গ্রামে থেকে গাছপালা চাড়া উৎপাদন ও নার্সারির ব্যবসা খুবই জনপ্রিয় কারণ শহরের তুলনায় গ্রামে খালি জায়গা অনেক বেশি থাক।আপনি চাইলে আপনার বাসার আশেপাশের খালি জায়গায় বিভিন্ন ধরনের ফলের গাছ চারা উৎপাদন করে নার্সারির ব্যবসা করতে পারেন এবং চারা উৎপাদনও করে বিভিন্ন জায়গায় বাজারে বাজারে বিক্রি করে এবং অনলাইনে বিক্রি করে আয় করতে পারবেন। প্রথমেই ব্যবসা করার জন্য আপনাকে কিছু গাছ কিনে বা ২০ থেকে চারা উৎপাদন করে শুরু করতে পারেন এতে বড় ধরনের কোন পুঁজি লাগবে না।

১০ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা ব্যবসা
আপনি যদি কম্পিউটারের ব্যাপারে দক্ষ হয়ে থাকেন তাহলে নিজ উদ্যোগে বাড়ির গ্রামের স্থানীয় বাজারে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খুলুন।প্রথমে দুই একজনকে অল্প টাকা নিয়েই শিখানো শুরু করুন যদি আপনার শিখানোর কৌশল এবং দক্ষতা ভালো থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই অনেক বেশি ছাত্র-ছাত্রী পাবেন যারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ক্যারিয়ার গড়তে চাচ্ছে ।কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার ব্যবসা একটি খুবই জনপ্রিয় ব্যবসা। আপনার মধ্যে যদি সেই দক্ষতা থেকে থাকে তাহলে বসে না থেকে আজই লেগে পড়ুন নিজে অন্যকে শিখান এবং নিচের চর্চা অব্যাহত রাখুন টাকা ইনকাম করুন গ্রামে থেকে ব্যবসা করুন।

১১ বিউটি পার্লারের ব্যবসা করে
বর্তমান যুগে নারীরা সুন্দরের পূজারী তারা নিজেদেরকে সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত কোনো না কোনো বিউটি পার্লারে ছুটে বেড়াচ্ছে।আপনি যদি বিউটিশিয়ান হয়ে থাকেন আপনার যদি সেই দক্ষতা থেকে থাকে তাহলে বসে না থেকে আপনার গ্রামের যে কোন স্কুল বা কলেজের পাশে একটি বিউটি পার্লার খুলুন এবং বিভিন্ন সার্ভিস দিয়ে ব্যবসা পরিচালনা করুন।এই ব্যবসাটি করার জন্য আপনাকে প্রথমে পার্লারের যা যা লাগবে যাবতীয় সরঞ্জাম কিনতে হবে এবং ভালো পজিশনে একটা রুম নিতে হবে এবং রুমের ডেকোরেশন পার্লারের মতো করে সাজাতে হবে তাতেই ক্রেতা আকৃষ্ট হবে।পার্লারের পাশাপাশি আপনি বিভিন্ন ধরনের কসমেটিক কাপড়ের ব্যবসা ও করতে পারবেন এবং পার্লারে রূপচর্চার বিভিন্ন প্রসাধনে সামগ্রী ও বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

গ্রামে বসে ব্যবসা করার সুবিধা ও অসুবিধা গুলো সম্পর্কে জানুন

সুবিধাঃগ্রামে থেকে ব্যবসা করার সুবিধা শহরের তুলনায় অনেক বেশি।কারণ শহরের তুলনায় গ্রামের যে কোন দোকান বা জায়গা খুব অল্প খরচেই ভাড়া নেওয়া যায়, শ্রমিকের খরচও শহরের তুলনায় গ্রামে কম লাগে, কৃষি যে কোন পণ্য সহজে হাতের নাগালে পাওয়া যায়,স্থানীয় বাজারে প্রতিযোগিতা করতে গেলে সহজেই ক্রেতা পাওয়া যায় এবং গ্রামের সবার সাথে ভালো সম্পর্ক থাকায় ক্রেতার সঙ্গে সম্পর্ক ভালো রাখা যায় খুব সহজেইএবং গ্রামে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ বিভিন্ন ব্যবসার জন্য দিয়ে থাকে যা দিয়ে যে কোন ব্যবসা খুব সহজেই শুরু করা যায়। উপরের কথাগুলো বিবেচনা করলে বুঝাই যায় শহরের থেকে গ্রামে বসে ব্যবসা করার সুবিধা তুলনামূলকভাবে বেশি তাই যারা গ্রামে থাকেন তারা বসে না থেকে নিজের চিন্তা দ্বারা কে কাজে লাগিয়ে আজই গ্রাম্য ব্যবসায় নেমে পড়ুন।
অসুবিধাঃ শহরের তুলনায় গ্রামে থেকে ব্যবসা করার যেমন সুবিধা রয়েছে তার পাশাপাশি বেশ কিছু অসুবিধা ও লক্ষ্য করা যায়। যেমন গ্রামের রাস্তাঘাট তেমন ভালো না শহরের তুলনায় যাতায়াতের ব্যবস্থা ভালো না থাকায় অনেক পণ্য সময়মতো ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। শহরের তুলনায় গ্রামের বাজারে অন্য পণ্যর ক্রেতা সংখ্যা কম থাকতে পারে এবং মানুষের ক্রয় ক্ষমতা অনেক সময় শহরের চেয়ে কম থাকে এবং বিদ্যুৎ ব্যবস্থা তেমন ভালো না থাকায় ইন্টারনেট সমস্যা যেকোনো সময় হতে পারে।শহরের তুলনায় গ্রামে থেকে ব্যবসা করলে ব্যবসাকে বড় করা খুবই কষ্টকর হয়ে হয় ।গ্রামে খুব সহজে কর্মচারী পাওয়া গেলেও দক্ষ কর্মচারী পাওয়া খুবই কঠিন আর দক্ষ কর্মচারীর অভাবে অনেক সময় ব্যবসাকে ব্যবসায় সফলতা আনা সম্ভব হয় না।তাই গ্রামে থেকে ব্যবসা করার যেমন সুবিধা রয়েছে পাশাপাশি অসুবিধা রয়েছে ব্যাপক।

অল্প পুজিতেই ব্যবসার প্রচার ও পণ্যর ক্রেতা পাওয়ার সহজ উপায়

শহরের তুলনায় গ্রামে থেকে অল্প পুজিতে ব্যবসার প্রচার উপন্যাস ক্রেতা পাওয়ার এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে উঠেছে।ডিজিটাল যুগ এবং গ্রাম্য বাজারের নিজস্ব কিছু সুযোগ সুবিধার কারণে আপনি বড় কোনো খরচ ছাড়াই আপনার ব্যবসার প্রসার ঘটাতে পারেন। তবে অল্প পুঁজিতেই ব্যবসার প্রচার পাওয়ার জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে তাহলে আপনি সহজেই আপনার ব্যবসার প্রচার উপন্যাস পাওয়ার সুবিধা ভোগ করতে পারবেন।

বর্তমান যুগ হল ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিটা মানুষের হাতে গ্রামে একটা স্মার্টফোন রয়েছ।এমনকি আজকাল গ্রামে প্রতিটা ঘরে ঘরে ইন্টারনেট সুবিধা ও পৌঁছে গেছে।আর এই স্মার্টফোনের হাত ধরে আপনি ঘরে বসে ক্রেতাদের কাছে আপনার পণ্য পৌঁছাতে পারেন খুব সহজেই।
আপনি যদি আপনার কোন ব্যবসার প্রচার ও পণ্য ক্রেতা পাওয়ার জন্য একটা ফেসবুক পেজ বা গ্রুপ খোলেন সেখানে পণ্য সুন্দর সুন্দর ছবি এবং পোস্ট করেন এবং কিছু স্থানীয় মানুষগুলোকে গ্রুপে এড করেন তাহলে আপনার পণ্য সম্পর্কে মানুষজন খুবই সহজে জানতে পারবে এবং কিনতে আগ্রহী হবে।

অথবা আপনি প্রথমে আপনার ব্যবসার প্রচার-প্রসারণ জন্য আপনার পরিচিতদের মধ্যে একটি whatsapp গ্রুপ খুলুন এবং সেই গ্রুপে আপনার ব্যবসায়িক পণ্যর সুন্দর সুন্দর ছবি পোস্ট করুন আপলোড করুন এবং ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করুন আর এই ভিডিওর মাধ্যমে পণ্য গুণগত মান সম্পর্কে তুলে ধরুন যা দেখে মানুষ পণ্যটি কিনতে বেশি আগ্রহী হয়।

শহরের তুলনায় গ্রামের ক্ষেত্রে মানুষের মুখের কথা কথার দাম অনেক বেশি।আপনার কোন পণ্যে যদি কোন কাস্টমার খুশি হয় এবং গুণগত মান ভালো পায় তাহলে আরও ১০ জনকে বলবে এভাবেই আপনার পণ্য আরো দশ জন কিনতে আগ্রহে হবে এবং ক্রেতা সংখ্যা বাড়বে।

গ্রামে সাপ্তাহিক বাজার বসে বা বিভিন্ন জায়গায় মেলা বসে আপনি চাইলে সাপ্তাহিক বাজারে বা মেলায় আপনার তৈরি পণ্য নিয়ে বসতে পারেন।যা দেখে মানুষ খুব সহজেই আপনার পণ্য সম্পর্কে পরিচিত হবে এবং আপনার ব্যবসা প্রসারন বাড়ব।

গ্রামে থেকে ব্যবসা ব্যবসায় সফল হওয়ার মূল মন্ত্র কি জেনে নিন

সততাই সর্বশ্রেষ্ঠ প্রন্থা, অসৎ লোক কখনোই কোন কাজে সফলতা অর্জন করতে পারে না তাই ব্যবসায় সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সৎ এবং বিশ্বাসী একজন লোক হতে হবে।সততা এবং মানুষের বিশ্বাস অর্জন করা হলো গ্রামে বসে ব্যবসা হওয়ার মূল মন্ত্র। সবাই সবার কাছে খুবই পরিচিত তাই অন্যের গুণগত মান ঠিক রেখে ক্রেতাদের সাথে ভালো সম্পর্ক সততার সাথে বজায় রাখতে হবে, ব্যবসায়ের প্রচার এমনি মানুষের মুখে ছড়িয়ে পড়ে এবং আপনার পণ্য যদি ন্যায্য মূল্যে পায় তাহলে অবশ্যই মানুষ আপনার উপরে বেশি ভরসা করবে।

সফল হওয়ার ক্ষেত্রে আপনি চাইলে আপনার গ্রাম্য গন্ডির বাইরে গিয়ে নিজেকে একটু ডিজিটাল ভাবে তৈরি করতে পারেন।যেমন আজকাল ইন্টারনেটের যুগ ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করে বিভিন্ন গ্রুপ খুলে পণ্য ভিডিও বা ছবি দিয়ে দিলে খুব সহজেই ক্রেতাদের কাছে পৌঁছে যায় এবং অনেককে দেখে ভালো মনে হলে তা অর্ডার করে এভাবেই যদি আপনি আপনার ব্যবসায় সততা এবং টেকনিক্যাল মেধাকে কাজে লাগাতে পারেন তাহলে খুব সহজেই গ্রাম থেকে ব্যবসা করেও সফল হওয়া সম্ভব।
গ্রামে থেকে ব্যবসার ১০টি আইডিয়া ঘরে বসেই শুরু করুনঃসম্পূর্ণ গাইডলাইন

গ্রামীণ ব্যবসা সম্পর্কে মানুষের প্রশ্ন জিজ্ঞাসা সম্পর্কে জেনে নিন

গ্রামীণ ব্যবসা সম্পর্কে অনেক মানুষের মধ্যেই এখনো  সুচিন্তিত কোন ধারণা দেখা যায় না তাদের অনেকের মনে এখনো প্রশ্ন থেকেই যায়। গ্রামীণ ব্যবসা সম্পর্কে মানুষের কিছু প্রশ্ন নিচে তুলে ধরা হন
  • গ্রামে থেকে কি আসলেই কোন ব্যবসা করা যায়?
  • গ্রামীণ ব্যবসায় সফলতা কি সম্ভব? 
  • গ্রামে এমন কোন ব্যবসা আছে কি যাতে লোকসানের ঝুঁকি একেবারেই কম?
  • বিনিয়োগ করা টাকা কত দিনের মধ্যে উঠে আসবে এবং মাসে কেমন লাভ হতে পারে?
  • গ্রামে কোন জিনিসগুলোর চাহিদা বারো মাস বা সব সময় থাকে?
  • শিকার ছাড়া কৃষি কাজ ছাড়া গ্রামে আর কি কি লাভজনক ব্যবসা করা যায়?

লেখকের নিজস্ব মতামত 

আপনি যদি গ্রামে থেকে ব্যবসা করতে চান তাহলে গ্রামে থেকে ঘরে বসে ব্যবসা করার এই দশটি আইডিয়া সত্যি অনেক ভালো এবং বর্তমান যুগের সাথে একদমই মানানসই।আপনি চাইলেই গ্রামে থেকে এই দশটি ব্যবসার যেকোনো একটি শুরু করতে পারেন।বর্তমানে শহরের মতোই গ্রামে ইন্টারনেটের সুবিধা খুবই ভালো তাই ইন্টারনেট এবং স্বল্প পুঁজি নিয়ে ভালো পণ্য বাছাই করে আপনি খুব সহজেই গ্রামে থেকে ঘরে বসেই লাভজনক ব্যবসা করতে পারবেন যদি আপনার মেধাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন।
তবে মনে রাখতে হবে যে কোন কাজ করতে গেলেই দরকার অনেক ধৈর্য এবং আগে থেকেই তৈরি করা একটি উত্তম পরিকল্পনা।আপনি যদি অনেক ধৈর্য এবং একটি সঠিক পরিকল্পনা নিয়ে কোন ব্যবসা শুরু করেন তাহলে আমার বিশ্বাস একটু চেষ্টা পরিশ্রম করলেই গ্রামে থেকে ব্যবসা করে সফলতা অর্জন করা সম্ভব।গ্রামে থেকে ব্যবসা সম্পর্কে ধারণা নেওয়ার জন্য আপনি আমার লেখা আর্টিকেলটি সম্পূর্ণ অনুসরণ করুন তাহলে একটু উপকৃত হবেন বলে আমি মনে করি।আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন,ভালো লাগলে অন্যকে শেয়ার করে দিলে উপকৃত হব,ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনে রেখো ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url