শরীর গরম থাকা কিসের লক্ষণ

 মানুষ সৃষ্টির সেরা জীব . আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য এবং সৃষ্টির সেরা রাজীব হিসাবে মানুষের ভালো-মন্দ সবকিছুই আল্লাহ তালার হাতে  .তবু কথা থেকে যায় , মানুষ বিভিন্ন রোগে ভোগে কেন ।  আল্লাহ কেন মানুষকে রোগ দেয় আসলে কি এটা বলা উচিত , মোটেই না  ,কারণ মানুষ এই দুনিয়াতে শুধু তার কৃতকর্মের ফল ভোগ করে থাকেন  ।

শরীর গরম থাকা কিসের লক্ষণ

 তেমনি তার কৃতকর্মের ফল হিসেবে তার শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ হিসেবে রোগ দেখা দেয় । আজ আমরা আলোচনা করব কি কি কারণে শরীর গরম থাকে , গরম থাকা কিসের লক্ষণ  ,কেন হয় তার বিস্তারিত এবং শরীর গরম থেকে কি কি সমস্যা হতে পারে এবং তা হতে আমরা কিভাবে মুক্তি পাব সেই ব্যাপারে বিস্তারিত  আলোচনা করব  । শরীর গরম থাকার অনেক লক্ষণ থাকতে পারে । কি কি লক্ষণ থাকলে শরীর গরম থাকে তা নিচে তুলে ধরবো আমার এই লেখাতে অতএব চোখ রাখুন নিচের লেখা গুলোতে ।

কনটেন্ট সূচিপত্র ঃশরীর গরম থাকা কিসের লক্ষণ

আরও পড়ুনঃআম খাওয়ার উপকারিতা

শরীর গরম হওয়া কি

শরীর গরম হওয়া বলতে শরীর  যখন স্বাভাবিক তাপমাত্রা থেকে একটু বেশি তাপমাত্রা অনুভূত হয় তখন আমরা বলি শরীর গরম লাগছে । আর এই গরম হওয়া বিভিন্ন কারণে হয়ে থাকে বিশেষ করে বাংলাদেশে ছয়টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে  ।এই সময় অনেকের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে একটু বেশি গরম অনুভূত হয়  । বলা যায় ,  শরীর গরম হওয়া মানে শরীর স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন একটু বেশি তাপমাত্রা অনুভূত হয় কোন ধরনের অশান্তি, দুর্বলতা লক্ষ্য করা যায় তখনই আমরা বুঝি আমাদের শরীর স্বাভাবিক অবস্থায় নাই বা শরীরটা গরম গরম লাগছে হয়তো মনে হচ্ছে জ্বর আসছে।এটাই হল শরির গরম হওয়া।

গরম আবহাওয়ার কারণে শরীর গরম হয়

বাংলাদেশে এক এক ঋতুতে এক এক ধরনের আবহাওয়া লক্ষ্য করা যায়  । অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম । গ্রীষ্মকালে অনেক গরম পড়ে । চৈত্রের রোদে মানুষ কষ্ট করে কাজ করে ।  চৈত্র মাসে অনেক গরম থাকে এই গ্রীষ্মকাল জুড়ে আম কাঁঠালের আমেজে আবহাওয়া অনেক গরম থাকে আর এই গরম আবহাওয়ার কারণে আমাদের অনেকের শরীর স্বাভাবিকের থেকে একটু গরম অনুভূত হয়  । আবহাওয়া শরীর গরম থাকার একটি কারণ ।

জ্বর বা সংক্রমণের কারণে হতে পারে

গ্রীষ্মকালে গরম ও শীতকালে অনেক ঠান্ডা পড়ে । ঋতু ভেদে মানুষের শরীরে জ্বর বা বিভিন্ন সংক্রমনের বাসা বাধে।  ঠান্ডা ও ফ্লু ও জ্বর এসব সংক্রমণের জন্য শরীর ভিতর থেকে গরম থাকতে পারে  ।আর জ্বর হলে সাধারণত তাপমাত্রা স্বাভাবিকের থেকে একটু বেশি হয় স্বাভাবিকের থেকে যখন একটু বেশি হয় তখনই আমরা বলি জর আসছে বা শরীর গরম  হচ্ছে।

হরমোন জনিত সমস্যার কারণে হতে পারে

হরমোন জনিত সমস্যা একটি কমন সমস্যা  । বর্তমানে প্রায় অনেকেরই হরমোন জনিত সমস্যা দেখা দেয়  ।বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই হরমোনজনিত সমস্যাটি বেশি লক্ষ্য করা যায় ।  শরীরে হরমোনের পরিমাণ বেড়ে গেলে শরীর ভিতর থেকে অনেক গরম অনুভূত হয় এবং খেতে পারলেও তারা শুকিয়ে যায় । হরমোন জড়িত সমস্যা শরীর গরম থাকার লক্ষণ হতে পারে ।

উচ্চ আদ্রতা বিরাজ করলে হতে পারে

তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আদ্রতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বাতাস যখন খুব আদ্র থাকে তখন ঘাম সহজে শরীরে বাষ্পীভূত হয় না  ।যেহেতু ঘাম শরীরের প্রধান শীতল করন প্রক্রিয়া অনেক ঘাম হলে শরীর শীতল অনুভূত হয় । উচ্চ আদ্রতা শরীরের ভিতরে তাপ আটকে রাখে যা অতিরিক্ত গরম হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় ।  অতএব বলা যায উচ্চ আদ্রতা শরীর গরম থাকার কারণ ও শরীর গরম অনুভূত হতে পারে । 

তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য

হাইপার থামিয়া  হলে

হাইপার্থমিয়া হল অনিয়ন্ত্রিত তাপ জমা । মানে শরীর অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত গরম হয়ে যাওয়া এবং খুব সহজে তা ঠান্ডা করতে পারে না । এমন অনেক মানুষ আছে যারা অল্পতেই রেগে গিয়ে শরীর খারাপ হয়ে যায় এটা মূলত তারাই হাইপার থার্মিয়ায় ভোগে । থার্মিয়া যখন মানুষের শরীরে ঘটে তখন শরীর ভিতর থেকে অতিরিক্ত গরম হয় এবং অনেক বেশি অনেক বেশি তাপ অনুভূত হয় তার সাথে সাথেই শরীর ঠান্ডা করতে পারে না ফলে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং মানুষের শরীরের ভিতর থেকে তাপমাত্রা বেড়ে যায় ফলে মানুষ মানুষের হৃদপিণ্ড ও মস্তিষ্ক এবং কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে অঙ্গ গুলোকে অঙ্গ গুলোকে প্রভাবিত করতে শুরু করে

বয়স বেশি হলে বা কোন ডায়াবেটিস রোগী হলে

সাধারণত বেশি বয়সের মানুষ যেমন ৬৫ বয়সের উপরে যাদের বয়স তারা গরমে অনেক কষ্ট পান । অনুভূত হয় সবসময় কারণ তাদের বয়স বাড়ার সাথে সাথে গরম সহ্য করার মত রোগ প্রতিরোধ ক্ষমতা তাদের মধ্যে থাকে না ।  এবং যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিস রোগীরা গরম সহ্য করতে পারেনা । এবং যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই তাদের শরীর ভিতর থেকে এমনি গরম অনুভূত হয় সব সময় ।

ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার 

আজকাল মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় । মানুষ অল্পতেই বিভিন্ন ফার্মেসিতে গিয়ে রোগের আসল কারণ না জেনে ওষুধ নিয়ে আসে। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এন্টিবায়োটিক এর উপর নির্ভরশীল  ।আর ওষুধের বিভিন্ন পার্শ্ব  প্রতিক্রিয়ার কারণে আমাদের শরীর ভিতর থেকে গরম হতে পারে 

পুরুষের তুলনায় নারীদের শরীর বেশি গরম থাকে কারণ

পুরুষের তুলনায় নারীদের শরীর বেশি গরম থাকে  ।নারীদের শরীর গরম থাকে বিভিন্ন কারণে যেমন নারীদের কিছু কিছু সময় আছে- মাসিক শুরুর কয়েকদিন আগে  ,গর্ভকালীন সময় বা মাসিক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আগের বা কয়েক বছর আগে থেকে হঠাৎ অতিরিক্ত গরম অনুভূত করেন । 

মানসিক চাপ ও দুশ্চিন্তা থাকলে

শরীর গরম থাকা মানসিক চাপও দুশ্চিন্তার লক্ষণ হতে পারে  । আজকাল মানুষের সমস্যার কোন শেষ নেই  ।বিভিন্ন কারণে মানুষ মানসিক টেনশন ও মানসিক চাপে থাকে সবসময়  ।আর যখন মানুষের চাপ অনুভূত হয় তখন মানুষের শরীর অটোমেটিক ভিতর থেকে গরম অনুভূতি দেখা দেয়।

থাইরয়েডের সমস্যা থাকলে

 থাইরয়েড ও হরমোন জনিত সমস্যার কারণে মানুষের শরীর ভিতর  থেকে গরম লাগতে পারে ।  শরীর গরম থাকা থাইরয়েড এর ও লক্ষণ হতে পারে  । বলা যায় যাদের শরীরে থাইরয়েড রোগ বাসা বেধেছে তাদের শরীর সবসময় গরম থাকে ।

পানি শূন্য হলে শরীর গরম হয় কেন

মানুষের শরীরে পানি শূন্যতা একটি কমন সমস্যা  । আজকাল অনেকেই পানি শূন্যতায় বোগেন আর শরীর গরম থাকা পানি শূন্যতার লক্ষণ হতে পারে । যদি শরীর পানি শূন্যতায় ভোগে এবং আপনি যদি পরিমাণের তুলনায় কম পানি পান করেন তাহলে শরীর ভিতর থেকে গরম অনুভূত হবে ।

অতিরিক্ত জাল বা গরম খাবার খেলে শরীর গরম হওয়ার কারণ

অতিরিক্ত যার বা গরম খাবার খেলে শরীর ভিতর থেকে গরম হবে.।  সব গরম খাবার অঙ্গ প্রতঙ্গ কে স্বাভাবিক তাপমাত্রার তুলনায় গরম করে তোলে তাই শরীরের ভিতর  থেকে গরম অনুভুত হয়  । জাল বা গরম খাবার অনেকের শরীরে সহ্য হয় না আর যাতে সহ্য হয় না তাদের শরীরে মূলত জ্বাল ও গরম খাবার খেলে ভিতরে গরম অনুভূত হয়।

শরীর অতিরিক্ত গরম হলে কি কি বিপদ হতে পারে

শরীর অতিরিক্ত গরম থাকলে বিশেষ কিছু ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে  ।যেমন তিন থেকে চার দিন ধরে যদি একটানা জ্বর থাকে ,জ্বর হওয়ার ফলে শরীর অনেক দুর্বল লাগে এবং মাথা ঘোরা বমি বমি ভাব ইত্যাদি থাকে এবং শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যদি ১০০ ডিগ্রী উপরে থাকে তাহলে সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হতে হবে । এছাড়া অতিরিক্ত গরমের কারণে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয় । যেমন -হার্ট অ্যাটাক এবং বিভিন্ন হাইপার ,উচ্চ রক্তচা্‌ এসব জনিত রোগে আক্রান্ত হয়ে মানুষের যে কোন সময় একটা বিপদ হতে পারে । শরীরে যে পর্যাপ্ত পরিমাণ গরম থাকে তাহলে কিছু ঘরোয়া উপায়েও তার সমাধান করা সম্ভব ।

আরও পড়ুন ঃকিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

 আপনি নিজে আগে নিজেকে পর্যবেক্ষণ করবেন ,কি কারনে আপনার শরীর জ্বর জ্বর লাগছে বা কেন শরীর ভিতর থেকে খারাপ লাগছে । চেষ্টা করবেন যেমন- প্রতিদিন যদি পানি কম খান তাহলে পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন যেমন ডাবের পানি ,লেবুর পানি আর নরমাল পানি সাধারণত ৮ থেকে ১০ গ্লাস পানি নিয়মিত খাবেন  । দিনের যে কোন একটা সময়ে বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন । অতিরিক্ত কাজ করা থেকে বিরত থাকবেন  ।সকালে ও দুপুরে তুলনায় রাতে হালকা খাবার খাবেন , বেশি তেল জাল যুক্ত খাবার এড়িয়ে চলবেন  ,ঠান্ডা পরিবেশে থাকার চেষ্টা করবেন  ।বাতাস চলাচল হয় এমন জায়গায় সব সময় থাকার চেষ্টা করবেন এবং নিজেকে যত পারবেন চিন্তা ও মানসিক টেনশন ও থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন  ।মনে রাখবেন , আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্যই করে অতএব অতিরিক্ত চিন্তা ও মানসিক অশান্তি আজই পরিহার করুন নিজে ভাল থাকুন সুস্থ জীবন যাপন করুন ।

আপনি নিজে আগে নিজেকে

শেষ কথা

পরিশেষে আমরা বলতে পারি শরীর গরম থাকা একটি সাধারণ সমস্যা হলেও এর পিছনে অনেক বড় বড় কারণ থাকতে পারে ।  কখনো বা এটা কোন সাধারণ সমস্যা হতে পারে আবার কখনো এটা অনেক বড় কোন রোগের লক্ষণও হতে পারে । তাই আমাদের উচিত নিজেদের শরীরের উপর দিয়ে খুবই সচেতন থাকা ।

আরও পড়ুনঃবিড়াল কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়

 আমি উপরের আলোচনায় তুলে ধরেছি শরীর গরম থাকা কিসের লক্ষণ হতে পারে আপনি চাইলে সমস্ত লেখাগুলো পড়ে নিজে সাবধানতা অবলম্বন করতে পারেন  ।শরীর গরম থাকা থেকে কিভাবে বাঁচা যাবে এবং নিজের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করা যাবে তা জেনে নিজেকে সুস্থ রাখুন এবং অন্যকে তা শেয়ার করে জানিয়ে  সুস্থ থাকার বার্তা পাঠিয়ে দিন ,ধন্যবাদ ।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url