গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক কি সম্পকে বিস্তারিত

 মানুষ সৃষ্টির সেরা জীব। আর সুস্থ থাকা হল আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। কখনো ডাক্তারের পরিভাষায় মানুষ নিজেদেরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের পথ অবলম্বন করে। বর্তমান সময়ে মানুষ খুবই স্বাস্থ্য সচেতন আর স্বাস্থ্য সচেতনতা থেকে মানুষ প্রতিদিন নিজেদেরকে ভালো রাখার জন্য কিছু কিছু অভ্যাস নিজেরা নিজেদের মধ্যে গড়ে তোলেন। তার মধ্যে একটা হল গরম পানি খাওয়া।

গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক কি সম্পকে বিস্তারিত

 আমাদের মধ্যে অনেকেই মনে করেন সকালে গরম পানি খেলে বা দ্বীনের যেকোনো সময়ে যেকোন সমস্যায় গরম পানি খেলে এতে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আসলে সহজে বলতে গেলে সবকিছুর যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে । তেমনি আজ আমরা আলোচনা করব- গরম পানি খাওয়ার ক্ষতিকর না খতিকর, গরম পানি খাওয়ার নিয়ম বা কখন খেতে হবে , কিভাবে খেতে হবে  ,খেলে কি কি ক্ষতি হয় বা হতে পারে এবং গরম পানি খেলে কি কি রোগ থেকেফ মুক্তি পাওয়া যায় আবার কি কি রোগ হতে পারে এসব বিষয়ে বিস্তারিত জানতে নিচে আমার লেখা অনুসরণ করুন।

পেইজ কন্টেন্টসূচিপত্রঃগরম পানি খাওয়ার ক্ষতিকর দিক।

আরও পড়ুনঃশরীর গরম থাকা ক্ষণকিসের লক্ষণ 

গরম পানি বলতে কি বুঝায়

গরম পানি বলতে কোন তাপমাত্রায় পানিকে বুঝায় তা আমরা সকলেই বুঝি ।পানির তাপমাত্রা সাধারণত ঠান্ডা থাকে এই ঠান্ডা পানিকে যখন তাপ দিয়ে গরম করা হয় তখন তাকে গরম পানি বলা হয়  । আজকাল এই গরম পানি মানুষ বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যবহার করে আসছে ,

কেউ কেউ ওজন কমানোর জন্য, খাবারে হজম শক্তি বাড়ানোর জন্য এবং বিভিন্ন ধরনের ব্যথাজনক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ গরম পানি খাচ্ছে। তবে গরম পানি খেলেই হবে না এটাকে নির্দিষ্ট তাপমাত্রায় গরম করে খেতে হবে সর্বক্ষেত্র মাত্রা হলো ৫৪ থেকে ৭১ ডিগ্রি সেন্টিগ্রেট বা ১৩০ থেকে ডিগ্রী তাপমাত্রায় পানি খেলে ভালো উপকার পাওয়া যাবে  । 

এর থেকে বেশি তাপমাত্রায় গরম পানি খেলে তা উপকারের বদলে আমাদের জন্য ক্ষতিকারক দিক বইয়ে আনবে বেশি। অতএব গরম পানি পান করার সময় গরম পানি কোন মাত্রায় খাওয়া উচিত তা জেনে নেওয়া জরুরি। 

গরম পানি খাওয়ার অপকারিতা ।

সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কুসুম গরম পানি পান করা অনেকে অভ্যাসে পরিণত করেছে  ।কুসুম গরম পানির সাথে লেবু মধু এবং বিভিন্ন উপকরণ মিশিয়ে খাওয়া হয়। মানুষ মনে করে প্রতিদিন গরম পানি বিভিন্ন উপাদানের সাথে মিশিয়ে খেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায় ।

 আসলে কি তাই চলুন আমরা জেনে নেই গরম পানি খাওয়ার উপকারিতার পাশাপাশি গরম পানি খাওয়ার উপকারিতা বা ক্ষতিকর দিক কি কি আছে ,আমাদের এই অভ্যাস আমাদেরকে কতটুকু ক্ষতি করছে। নিচে গরম পানি খাওয়ার অপকারিতা বা গরম পানি খেলে কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরা হলো

পানি শূন্যতার করে সৃষ্টি

রাতে ঘুমানোর পর সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন দীর্ঘ সময় আমাদের শরীর পানি পায় না। আর তখন যদি আমরা গরম পানি পান করি  শরীর ভিতর থেকে ঠান্ডা না হয়ে গরম হয়ে যায় ।এতে শরীর পর্যাপ্ত পানি পায় না ফলে শরীর ডিহাইড্রেশনে ভোগে এবং শরীরে পানি শূন্যতা দেখা দেয়। পানি শূন্যতা দেখা দিলে শরীরে বিভিন্ন রোগ জীবাণু বাসা বাধতে পারে।

কিডনির উপর চাপ করতে পারে

কিডনি হল শরীরের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ বা ছাঁকনি  যা পর্যাপ্ত পরিমাণ পানি পান করার মাধ্যমে  আমাদের শরীরের খাদ্য কে ছাকনি মাধ্যমে দূষিত পদার্থ বের করে দেয় । আমাদের শরীর দীর্ঘ সময় পরে যদি  গরম পানি পান করলে কিডনি উপর অতিরিক্ত চাপ পড়ে ।

গরম পানিকে ঠান্ডা করতে এবং শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য কিডনিকে অনেক কষ্ট করতে হয়। যদি কোন মানুষ অতিরিক্ত গরম পানি পান করে তাহলে তার কিডনির কার্যক্ষমতা কমে যাবে।

লিভারের সমস্যা থাকলে

লিভারের বিভিন্ন রোগ যেমন ফ্যাটি লিভার, আমরা অনেকেই মনে করি গরম পানি শরীর থেকে বিভিন্ন চর্বি দূর করে দেয়।আসলে কি তাই- কিন্তু ডাক্তারি পরিভাষায় লিভারে কোন অসুখ থাকলে গরম পানি খাওয়া একদমই ঠিক না কারণ আমাদের শরীরে লিভারের কার্যক্ষমতা খুবই কম এবং গরম পানি পান করলে লিভারের উপর একটা বাড়তি চাপ পড়ে যা লিভার নিতে পারেনা । এতে করে লিভার ভালো ভাবে কাজ করে না। 

দাত ব্যথার সমস্যা থাকলে

 দাঁতে বা মাড়িতে যদি কোন সমস্যা থাকে বা অসুখ থাকে তাহলে গরম পানি খাওয়া ঠিক না ।এতে তাড়াতাড়ি এনামেল ক্ষয় হয়ে যেতে পারে। দাঁতের বিভিন্ন ধরনের শিরশরানি ব্যথা থাকলে অনেকে মনে করেন গরম পানি খেলে ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে ।

কিন্তু না, বরং দাঁতের ব্যথায় গরম পানি খেলে শ ব্যথা আরো বেড়ে যেতে পারে কারণ গরম পানির ফলে দাঁতের এনামেল খুব দ্রুত ক্ষয় হতে থাকে।

হজমের সমস্যা থাকলে

সকালে খালি পেটে গরম পানি খেলে হজম শক্তি কমে যেতে পারে এজন্য হজমজড়িত কোন সমস্যা থাকলে গরম পানি খাওয়া বন্ধ করে দিতে হবে।হজমের জন্য গরম পানি অনেক ভালো এটা অনেকেই মনে করেন।

 তবে চিকিৎসকদের মতে অতিরিক্ত গরম পানি খেলে শরীরের ভিতরে অংশ  স্টমাক এ কে ক্ষতিগ্রস্ত হয় এতে করে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় পেটে জ্বালা করা ও আলসার জনিত সমস্যা দেখা দিতে পারে।

শরীরে তাপমাত্রার ভারসাম্য নষ্ট করে

শরীরের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে যা শরীর নিজেই নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা বেশি হলে শরীর তা নিয়ন্ত্রণ করতে পারে না ।আর অতিরিক্ত গরম পানি খেলে শরীর তার স্বাভাবিক তাপমাত্রা থেকে অধিক তাপমাত্রায় পরিণত হয় ফলে শরীর তা নিয়ন্ত্রণ করতে পারেনা। শরীরের ভিতর বিভিন্ন অস্বস্তি সৃষ্টি হয় বিশেষ করে যদি গরমের দিন কেউ গরম পানি পান করে তাহলে তাহলে শরীর আরো বেশি অস্বস্তিতে ভোগে এবং পানি শূন্যতা ও ডিহাইডেশন দেখা দেয়।

গরম পানি খাওয়ার ক্ষতিকর দিক কি সম্পকে বিস্তারিত

মুখ জিব্বা ও গলার ক্ষতি

অনেকেই মনে করেন মুখে জিব্বায় বা গলায় কোন কারনে যদি ব্যাথা হয় তাহলে গরম পানি খেলে তা থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু আসলে কি তাই খুব গরম পানি খেলে মুখের ভিতরে থাকা নরম যে টিস্যু থাকে ওটা পুড়ে যেতে পারে।

 কারণ আর অতিরিক্ত গরম পানি খেলে ওই পুড়া জ্বালা পুড়া ব্যথা এমন কি ক্ষত হয়ে হতে পারে এবং মুখের ভিতরে থাকা টিস্যুগুলো অতিরিক্ত গরম পানি খাওয়ার ফলে আস্তে আস্তে দুর্বল হয়ে যেতে পারে এবং যা বিভিন্ন রোগ জীবাণু সংক্রমণের ঝুঁকি দাঁড়াতে পারে।

স্নায়ুতন্ত্রের উপর বিরূপ প্রভাব

অতিরিক্ত গরম পানি খেলে স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব পড়তে পারে।

গরম পানি খাওয়ার  উপকারিতা

উপরে উল্লেখিত গরম পানি খাওয়ার এতগুলো ক্ষতিকারক দিক থাকলেও গরম পানি খাওয়ার কিছু উপকারিতা ও রয়েছে। চলুন আমরা জেনে নেই গরম পানি খেলে আমাদের কি কি উপকার হয়। তবে পানি অবশ্যই উষ্ণ গরম বা কুসুম গরম পানি পান করতে হবে তাহলে মিলবে গরম পানি খাওয়ার উপকারিতা

হজম ভালো রাখে

বাঙালি ভোজন বিলাসী তাদের খাবার পেলে কিছু লাগে না। কতটুকু খেতে হবে বা কি পরিমান খেতে হবে তা তাদের মাথায় থাকে না। বেশি খাওয়ার ফলে তাদের হজম ক্রিয়া ও অল্প কাজ করে ।কিন্তু খাবার পরে যদি হালকা কুসুম গরম পানি খাওয়া যায় তাহলে পেট হালকা লাগে এবং সস্তি পাওয়া যায়।

শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে

আমাদের শরীরে এক ধরনের প্রক্সিন বা বিষাক্ত পদার্থ থাকে যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। প্রতিদিন সকালে বা রাতে উষ্ণ গরম পানি কুসুম গরম পানি পান করলে আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়েআমাদের শরীরকে সুস্থ ও সুন্দর রাখে।

ওজন কমাতে সাহায্যকরে

 মানুষ প্রয়োজনে অতিরিক্ত খায় বল খুব সহজেই ওজন বেড়ে যায় ফলে মানুষ মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে। আর এ ওজন কমাতে বিভিন্ন বয়সের মানুষ গরম পানি ব্যবহার করে।গরম পানি খাওয়ার ফলে মেটাবলিজম কমে ফলে  শরীর থেকে অতিরিক্ত চবি দুর করে ওজন কমাতে সাহায্য করে।

কোষ্ঠকাঠিন্য দুর করে

আমরা নিয়মিত যে খাবার খাই তা থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা ।সকালে খালি পেটে গরম পানি খেলে পেট পরিষ্কার হয়। খাবার খেলে ভালো হজম হয় এবং শরীরের কোষ্ঠকাঠিন্য খুব সহজে দূর শরীর থাকে সতেজ ও প্রাণবন্ত থাকে।

আরও পড়ুনঃ কিসমিস ভিজিয়ে খাওয়ার উপকারিতা ও অপকারিতা

পুরাতন সর্দি ও কাশি কমায়

আজকাল অনেক মানুষ এলার্জি এবং এজমা রোগের আক্রান্ত ।প্রায় বেশিরভাগ সময়ে সর্দি-কাশি লেগে থাকে এবং বুকের মধ্যে কফ জমা থাকে। নিয়মিত উষ্ণ গরম পানি পান করলে পুরাতন সর্দি কাশি খুব সহজে ভালো হয়। এতে শ্বাসনালী পরিষ্কার থাকে এবং খুব সহজেই শ্বাস নিতে পারে। অতএব বলা যায় পুরাতন সর্দি কাশি কমাতে গরম গরম পানি খাওয়ার কোন জুড়ি নেই।

রক্ত চলাচল স্বাভাবিক রাখেন

 প্রতিদিন নিয়মিত সকালে বা দিনের যেকোনো সময় বাড়াতে রাতে উষ্ণ গরম বা কুসুম গরম পানি খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক প্রক্রিয়ায় থাকে। এতে শরীর ক্লান্ত হয় না শরীর সবসময় ঠিক থাকে। 

ত্বকেঊপকারী গরম পানির জন্য 

প্রতিদিন নিয়মিত কুসুম গরম পানি খেলে শরীর ভালো থাকে ও ঠিক থাকে। শরীরের মৃত কোষ গুলো সজীব থাকে ফলে ত্বক সুন্দর ও প্রাণবন্ত থাকে। আজকাল অনেকেই সুন্দর ত্বকের জন্য ও ভালো করার জন্য গরম পানির সাথে মধু এবং লেবু এবং অন্যান্য উপাদান মিশিয়ে খায় ত্বককে ভালো রাখার জন্য।

গরম পানি খাওয়ার নিয়ম

নিয়মিত গরম পানি খাওয়া ক্ষতিকর তেমন না সঠিক নিয়ম মেনে খেলে কুসুম গরম পানি খাওয়ার উপকারিতা অনেক পাওয়া যায়। তবে গরম পানি কিভাবে খাবেন এটা আগে জানতে হব।গরম করে একটা গ্লাসে নিন তারপর পানির তাপমাত্রা যখন কুসুম গরম অবস্থায় আসবে তখন বা হালকা হবে তখন পান করুন ।
এবং গরম পানি খাওয়ার সময় আস্তে আস্তে অর্থাৎ ধীরে ধীরে খাওয়ার চেষ্টা করবেন । গরম পানি খাওয়ার সময় লক্ষ্য রাখবেন পানি শরীরে যাবার পর শরীর কেমন সংকেত দেয় যদি অস্বস্তি লাগে তাহলে সাথে সাথে গরম পানি খাওয়া বন্ধ করে দেন।

 খুব বেশি পরিমাণে গরম পানি খাওয়া যাবে না এতে শরীর ডিভাইস ডিহাইড্রেশন বা পানি শূন্যতা দেখা দিতে পারে। যাতে শরীরের কোন ক্ষতি না হয় এভাবে নিয়ম মেনে যদি আপনি প্রতিদিন কুসুম গরম পানি পান করেন তাহলে ক্ষতির বদলে ভালো উপকার পাবেন।

গরম পানি কখন খেলে ভালো ফল পাওয়া যায়

আসলে মানুষ মনে করে কোন সমস্যা হলে গরম পানি খেলেই হবে। কিন্তু উষ্ণ গরম পানি পান করার সঠিক উপকারিতা পাওয়ার জন্য সঠিক নিয়ম মেনে সঠিক সময়ে খেতে হবে। এজন্য বিশেষ করে রাতে খাবার পর ঘুমানোর ৩০ মিনিট আগে এক গ্লাস গরম পানি পান করলে পেট হালকা লাগে হজম প্রক্রিয়া সক্রিয় থাকে।

 ফলে রাতে গ্যাস হয় না হজম প্রক্রিয়া গুলো সক্রিয় থাকে ফলে শরীরের ভেতরের টক্সিন গুলো ঘামের মাধ্যমে বাইরে যেতে সাহায্য করে। হালকা গরম পানি আমাদের নাভ সিস্টেমকে শান্ত রাখে খুব সহজে ঘুম চলে আসে এবং সকালে যখন ঘুম থেকে উঠে তখন শরীরটা অনেক ফ্রেশ লাগে এবং কোন আলসেমি হয় না। 

গরম পানি খেলে কি কি রোগ হতে প

কুসুম গরম পানি যদি অতিরিক্ত তাপমাত্রায় খান তাহলে বিপদ বা বিভিন্ন রোগ হতে পারে কি কি রোগ হতে পারে তা নিচে তুলে ধরা হলো
অতিরিক্ত গরম পানি খেলে মানসিক চাপ, লিভারের উপর চা্‌ মুখ গলা ও জীব্বাড় ঘা ,শ্বাসনালির ক্ষতি এবং শরীরের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ও দেখা দিতে পারে।

গরম পানি খেলে কোন কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায়

  1. ওজন কমাতে সাহায্য করে।
  2.  গরম পানি পান করলে রক্ত সঞ্চালন ভালো হয়।
  3. কোষ্ঠকাঠিন্য দূর করে/
  4.  মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায় ।
  5. পেটে চর্বি কমাতে সাহায্য করে।
  6. পানি চুলের গোড়া শক্তিশালী করে এবং চুলের খুশকি দূর কবে।
  7. ত্বক ভালো রাখতে সাহায্য করে।
  8. স্নায়ু তান্ত্র কে ভাল রাখে।

কখন গরম পানি এরিয়ে চলবে

  1. পানি অতিরিক্ত গরম থাকল।
  2. শরিরে জ্বর থাকলে গরম পানি খাবেন না।
  3. মাথা ঘুরা বমি বমি ভাব থা্কে।
  4. গ্যাসের  সমস্যা থাকলে ।
  5. গলা ও মুখের ভিতর কোন ব্যাথা থাকে।

গরম পানি নিয়ে কিছু ভুল ধারনা

গরম পানি পান নিয়ে মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। এসব ভুল ধারণার বাইরে গিয়ে সঠিক নিয়ম মেনে সঠিকভাবে গরম পানি পান করতে হবে ।  অনেকেই মনে করেন গরম পানি সব রোগের ঔষধ ধারণা একদমই করা ঠিকনা। আবার অনেকে মনে করেন বেশি গরম পানি খেলে বেশি ভালো।

 আসলেই ধারণা ভুল, কারণ বেশি গরম পানি খেলে মুখও গলার ভিতরে জিব্বায় পোড়ে যেতে পারে এবং ক্ষত হতে পারে জ্বালাপোড়া করবে গরম পানি খেলে চর্বি কমে গিয়ে শরীরের ওজন দ্রুত কমে এবং খালি পেটে পানি গরম পানি খেলে শরীর ভিতর থেকে পরিষ্কার হয়ে যায় ।

এ ধারনার বাইরে গিয়েও মনে রাখতে হবে গরম পানি সব রোগের ওষুধ না।  নিয়মিত গরম পানি  খেলে কিছু ওসুখ থেকে সাময়িকভাবে কমে এবং একটু সস্তি পাওয়া যায়।

মানুষের কিছু ভুল ধারণা রয়েছে।

শেষ কথা
সবশেষে আমি বলতে পারি গরম পানি খাওয়া যে ক্ষতিকর তা নয়। গরম পানি সঠিক নিয়মে সঠিক সময় খেলে ক্ষতির বদলে আমরা উপকার পাবো বেশি। আমরা যে গরম পানি খাব ওই পানিটা কোন তাপমাত্রায় আছে তা পরীক্ষা করে দেখে খাবো।

 অতিরিক্ত গরম পানি খাওয়া যাবে না। আমাদের শরীরের জন্য ক্ষতি হতে পারে তাই গরম পানি খাওয়ার সময় অবশ্যই সচেতন থাকা উচিত।আমাদের শরীর কি পরিমান তাপমাত্রা সহ্য করতে পারবে তার চাহিদা অনুযায়ী শরীরে গরম পানি পান করা দরকার বলে আমার মনে হয়।

 আজ আমি আলোচনা করেছি পানি খাওয়ার উপকারিতা ,পানি খাওয়ার নিয়ম এবং কখন পানি খেলে ভালো হবে। আপনার মতে কুসুম গরম পানি খাওয়া কতটা উপকারী এবং কিভাবে খেলে শরীর সঠিক উপকারিতা পাবে তা আমার কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমার এই লেখাগুলো পড়ে আপনারা একটু উপকৃত হবেন।






এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url